ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ডেঙ্গুর বাড়তি বিস্তার: আক্রান্ত ৯৫ হাজার পেরোল, প্রাণহানি ৩৮৬

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-১২-২০২৫ ১২:০২:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৫ ১২:০২:০২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
ডেঙ্গুর বাড়তি বিস্তার: আক্রান্ত ৯৫ হাজার পেরোল, প্রাণহানি ৩৮৬

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ আবারও বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে নতুন করে ৫৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে দুইজনের। মঙ্গলবার (২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
 

তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়—১২৭ জন। ঢাকা দক্ষিণে ভর্তি হয়েছেন ৮৮ জন। রাজধানীর বাইরে ঢাকা বিভাগে ৯৫ জন, চট্টগ্রামে ৮২ জন, ময়মনসিংহে ৪৫ জন, বরিশালে ৫১ জন, খুলনায় ৪৩ জন, রাজশাহীতে ৩০ জন, রংপুরে ৩ জন এবং সিলেটে ১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে নেওয়া হয়।
 

স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৫৭৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ৩৮৬ জন। পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে মোট আক্রান্ত ছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জন। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল আরও মারাত্মক—সে বছর হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ এবং মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।
 

বিশেষজ্ঞরা মনে করছেন, লাগাতার বৃষ্টিপাত, জলাবদ্ধতা এবং এডিস মশার বিস্তার রোধে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় সংক্রমণের ঝুঁকি বাড়ছে।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।