ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

কর্মবিরতি স্থগিত করলেন মাধ্যমিক শিক্ষকরা, বুধবার থেকে আবার পরীক্ষা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ১১:৫৬:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ১১:৫৬:২৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৪ বার পঠিত
কর্মবিরতি স্থগিত করলেন মাধ্যমিক শিক্ষকরা, বুধবার থেকে আবার পরীক্ষা ছবি: সংগৃহীত

নবম গ্রেডে বেতন কাঠামো নির্ধারণ ও স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদফতর গঠনসহ চার দফা দাবিতে চলমান কর্মবিরতি স্থগিত করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। ফলে বুধবার (৩ ডিসেম্বর) থেকে সারাদেশে নিয়মিত সূচি অনুযায়ী বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে সোমবার থেকে শুরু হওয়া কর্মবিরতিতে দেশের অধিকাংশ বিদ্যালয়ে সোমবার ও মঙ্গলবার পরীক্ষা গ্রহণ ব্যাহত হয়।
 

মঙ্গলবার রাতে প্রকাশিত সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষা ও শিক্ষাজীবনকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনা তাদের দায়িত্ব। তাই বুধবার থেকে পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনায় সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়েছে। একই সঙ্গে দাবি-দাওয়াগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানানো হয়।
 

এর আগে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার আন্দোলনরত শিক্ষকদের সতর্ক করে বলেন, পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত সরকারি আচরণবিধি লঙ্ঘনের শামিল এবং এ জন্য তাদের শাস্তির মুখোমুখি হতে হতে পারে। তিনি মনে করেন, বিভিন্ন বিদ্যালয়ে পরীক্ষা হওয়া–না-হওয়ার ঘটনাটি অত্যন্ত অনভিপ্রেত।
 

মাধ্যমিক শিক্ষকদের চার দফা দাবির মধ্যে রয়েছে—সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক‍্যাডারে অন্তর্ভুক্ত করে নবম গ্রেডসহ পদসোপানের গেজেট প্রকাশ, শূন্য পদে নিয়োগ ও পদোন্নতি দ্রুত কার্যকর করা, সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রদান, এবং ২০১৫ সালের মতো অতিরিক্ত ইনক্রিমেন্টসহ বেতন–সুবিধা বহাল রাখা।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।