ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

বিদেশি সহায়তায় ক্ষমতায় আসা যাবে না—খুলনায় সমাবেশে মামুনুল হক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-১২-২০২৫ ১০:৩৮:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৫ ১০:৩৮:৩৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
বিদেশি সহায়তায় ক্ষমতায় আসা যাবে না—খুলনায় সমাবেশে মামুনুল হক ছবি সংগৃহীত

বিদেশি শক্তির সহযোগিতায় বাংলাদেশে কেউ ক্ষমতায় পৌঁছাতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে খুলনার শিববাড়ি মোড়ে জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আটটি ইসলামী রাজনৈতিক দলের বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে সমাবেশটি আয়োজন করা হয়।
 

বক্তব্যে মামুনুল হক বলেন, দেশের মানুষ এখন দুটি ভাগে বিভক্ত—এক পক্ষ বিদেশি প্রভাব ও আধিপত্যে ঝুঁকে থাকা, আরেক পক্ষ স্বাধীনতাকামী। তার ভাষায়, “একদল ৭২-এর বাকশালপন্থী, আরেকদল ২৪-এর বিপ্লবপন্থী। আমরা ২৪-এর শক্তি।”
 

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আরও বলেন, বিদেশি মহলকে খুশি করে ক্ষমতা অর্জনের যে আশা কেউ করছেন, তা সফল হবে না। তিনি দাবি করেন, বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনের পক্ষে জনগণ রয়েছে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে তিনি সবাইকে আহ্বান জানান। “যদি কেউ ‘না’ ভোটের পক্ষে কথা বলেন, ধরে নেব তারা ফ্যাসিবাদকেই সমর্থন করছেন,” মন্তব্য করেন তিনি।
 

জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে গণভোট আয়োজন জরুরি উল্লেখ করে তিনি বলেন, “যারা বিপ্লবের ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম বুঝতে পারছেন না, তারা সরকারকে বিভ্রান্ত করছেন।” শান্তি ও ঐক্যের স্বার্থে আলাদা দিনে গণভোট আয়োজনের দাবি জানিয়ে তিনি সতর্ক করে বলেন, ব্যর্থ হলে অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্টদের ‘ইতিহাস ক্ষমা করবে না’।

 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।