চাঁপাইনবাবগঞ্জে চেকপোস্ট অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক আটক
- আপলোড সময় : ০১-১২-২০২৫ ০৯:২৩:১৭ অপরাহ্ন
- আপডেট সময় : ০১-১২-২০২৫ ০৯:২৩:১৭ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৭৯ বার পঠিত
ছবি সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের সদর মডেল থানার মহানন্দা টোল প্লাজায় নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে একটি অভিযানে বিদেশি পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১ ডিসেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে পরিচালিত এ অভিযানে সন্দেহভাজন এক যাত্রীর কাছ থেকে পিস্তল ও গুলি উদ্ধার হয়।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় যাত্রী আসনে থাকা রয়েল হাসান অরণ্য (৩৫)—পিতা মৃত আল মামুন, গ্রাম পারচোকা, মাদরাসা বাজার, মনাকষা ইউনিয়ন, শিবগঞ্জ—কে আটক করা হয়। পরে তার কাছ থেকে ‘মেড ইন ইউএসএ’ লেখা ৭.৬৫ মডেলের একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম অসিম ফিরোজ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুলিশের মতে, এ ধরনের নিয়মিত চেকিং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।