ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

উত্তাল মাধ্যমিক শিক্ষা: পূর্ণ দিবস কর্মবিরতিতে বন্ধ বার্ষিক পরীক্ষা, বিসিএস ক্যাডারের দাবিতে অনড় শিক্ষকরা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-১২-২০২৫ ০১:৫০:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৫ ০১:৫০:২৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
উত্তাল মাধ্যমিক শিক্ষা: পূর্ণ দিবস কর্মবিরতিতে বন্ধ বার্ষিক পরীক্ষা, বিসিএস ক্যাডারের দাবিতে অনড় শিক্ষকরা ছবি: সংগৃহীত
সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করার প্রধান দাবিতে এবং চার দফা অন্যান্য দাবি আদায়ে আজ, সোমবার (১ ডিসেম্বর), দেশব্যাপী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন। এই লাগাতার কর্মসূচির ফলে গত ২০ নভেম্বর থেকে শুরু হওয়া বার্ষিক পরীক্ষা মাঝপথে থমকে গেছে। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে ঘোষিত এই আন্দোলনের কারণে ঢাকাসহ চট্টগ্রাম, সিলেট, বরিশাল, কুমিল্লা ও চাঁদপুরের মতো বিভিন্ন শহরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আজ কোনো পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। শিক্ষকরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি পূরণ না হলে তাদের এই কর্মবিরতি অব্যাহত থাকবে।

শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতির কারণে দেশের প্রায় সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা স্থগিত হয়ে গেছে। চট্টগ্রাম অঞ্চলের চিত্রও একই।
শিক্ষকদের কর্মবিরতিতে চট্টগ্রামের মহানগরীসহ মোট ১৩টি সরকারি মাধ্যমিক স্কুলের বার্ষিক পরীক্ষা মাঝপথে থেমে গেছে। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন রাজু নিশ্চিত করেছেন, আজ কোনো শিক্ষক কাজে যোগ দেননি। অনেক স্কুল আগের দিন (রোববার) নোটিস ও মেসেজের মাধ্যমে পরীক্ষা স্থগিতের বিষয়টি শিক্ষার্থীদের জানিয়ে দেয়, ফলে কোনো শিক্ষার্থীকে স্কুলে এসে ফিরে যেতে হয়নি।

 ঢাকা কলেজিয়েট স্কুল, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, কুমিল্লার জিলা স্কুল এবং চাঁদপুরের সাতটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে একই অবস্থা বিরাজ করছে।

সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাঁদের দাবিগুলো দীর্ঘদিন ধরে আলোচিত হলেও এখনও বাস্তবায়িত হয়নি। গত বৃহস্পতিবার ও রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কার্যালয় 'শিক্ষা ভবন' চত্বরে অবস্থান কর্মসূচি পালনের পরও কোনো আশ্বাস না পেয়ে তাঁরা পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেন।
 
শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি সরকার তাদের দাবিগুলো পূরণ করে, তাহলে তারা সাপ্তাহিক ছুটির দিনে (শুক্র ও শনিবার) বাকি পরীক্ষাগুলো নেবেন এবং ডিসেম্বরের মধ্যেই ফলাফল প্রকাশ করবেন। তবে দাবি পূরণ না হলে লাগাতার কর্মবিরতি চলবে।

সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ঘোষিত চার দফা দাবিগুলো হলো:
 
১. সহকারী শিক্ষক পদ নবম গ্রেডে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত এবং দ্রুত সময়ে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠন করে গেজেট প্রকাশ।
২. বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা।
 
৩. সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ তিন কর্মদিবসের মধ্যে দেওয়া।
 
৪. ২০১৫ সালের পূর্বের মতো সহকারী শিক্ষকদের ২-৩টি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল রেখে গেজেট প্রকাশ করা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।