ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

তামিলনাড়ুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত, আহত অন্তত ৬০

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-১২-২০২৫ ০৯:৩৮:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৫ ০৯:৩৮:৪৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
তামিলনাড়ুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত, আহত অন্তত ৬০ সংগৃহীত ছবি
 

ভারতের তামিলনাড়ুর শিবগঙ্গা জেলায় কুম্মানগুদিতে দুটি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও প্রায় ৬০ জন। রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ঘটে যাওয়া এ দুর্ঘটনার বিষয়টি স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে।
 

পুলিশের প্রাথমিক তথ্যে জানা যায়, তিরুপ্পুর থেকে কারাইকুদি যাওয়ার পথে একটি বাস এবং কারাইকুদি থেকে দিনদিগুলের দিকে আসা আরেকটি বাস বিপরীত দিক থেকে এসে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়। ধাক্কার তীব্রতা এত বেশি ছিল যে উভয় বাসের সামনের অংশ মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন, পরে পুলিশ যুক্ত হয়ে আটকে পড়া বহু যাত্রীকে বের করে আনেন।
 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলের ছবিতে একটি বাসের চালক কেবিনের পাশের অংশ পুরোপুরি ভেঙে যাওয়ার দৃশ্য দেখা গেছে। ভিডিও ফুটেজেও তীব্র দুর্ঘটনার চিহ্ন স্পষ্ট—সড়কের পাশে সারিবদ্ধভাবে রাখা নিহতদের দেহ, রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া যাত্রী এবং বাসের ভেতরে আটকে থাকা আরোহীদের আর্তচিৎকার।
 

তামিলনাড়ুতে সড়ক দুর্ঘটনা সম্প্রতি উদ্বেগজনকভাবে বাড়ছে। মাত্র এক সপ্তাহ আগে একই ধরনের দুই বাসের সংঘর্ষে ছয়জন মারা গিয়েছিল। সেই ঘটনার পর আবার নতুন করে প্রাণহানির এ মর্মান্তিক ঘটনা রাজ্যের সড়ক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আরও প্রশ্ন তুলছে।
 

সূত্র: এনডিটিভি


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।