ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

মেট্রোট্রেনের ছাদে কিশোর: সচিবালয় স্টেশনে ৪০ মিনিট ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তি যাত্রীদের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-১২-২০২৫ ০১:৫৫:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৫ ০১:৫৫:১৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
মেট্রোট্রেনের ছাদে কিশোর: সচিবালয় স্টেশনে ৪০ মিনিট ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তি যাত্রীদের ছবি: সংগৃহীত
ঢাকার বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রোট্রেনের ছাদে দুই কিশোর উঠে পড়ায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির (এমআরটি) লাইন-৬-এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী রোববার (৩০ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন।
মেট্রোরেল কর্তৃপক্ষ এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
 
মেট্রোরেল কর্তৃপক্ষ ট্রেন চলাচল ঠিক কটা থেকে বন্ধ আছে তা সুনির্দিষ্টভাবে জানাতে না পারলেও, ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ অনুযায়ী প্রায় ৪০ মিনিটের মতো মেট্রো চলাচল বন্ধ ছিল। এ ঘটনা নিয়ে ফেসবুক গ্রুপ ‘ট্রাফিক অ্যালার্টে’ ক্ষুব্ধ যাত্রীরা নানা পোস্ট দিয়েছেন।
কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, "বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ছাদের ওপর দুজন ব্যক্তি উঠে পড়ায় মেট্রো রেল চলাচল সাময়িক বন্ধ আছে। মেট্রো রেল যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।"
 
মেট্রোট্রেনের ছাদে আরোহণের এই ঘটনাটি নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে এবং যাত্রীদের ভোগান্তি সৃষ্টি করেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।