ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

বিএনপির দুই পক্ষের পৃথক সমাবেশকে কেন্দ্র করে আলফাডাঙ্গায় ১৪৪ ধারা জারি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-১১-২০২৫ ০৪:১০:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৫ ০৪:১০:২০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
বিএনপির দুই পক্ষের পৃথক সমাবেশকে কেন্দ্র করে আলফাডাঙ্গায় ১৪৪ ধারা জারি ছবি সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির দুই পক্ষের পৃথক সমাবেশকে কেন্দ্র করে সম্ভাব্য উত্তেজনা এড়াতে উপজেলা প্রশাসন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল স্বাক্ষরিত আদেশের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জননিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে। কোনো ধরনের অস্থিতিশীলতা যাতে সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি শনিবার পৌর সদরের আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে একটি সমাবেশের আয়োজন করে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও কেন্দ্রীয় কৃষক দলের সহ–সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।

অন্যদিকে একই দিন বিকেল ৩টায় আলফাডাঙ্গা পৌর সদরের আরিফুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে আরেকটি সমাবেশ ডাকেন আরেক মনোনয়নপ্রত্যাশী এবং বোয়ালমারী উপজেলা বিএনপির সহ–সভাপতি ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনু।

একই এলাকায় একই সময়ে দুই পক্ষের সমাবেশ ঘোষণার ফলে সংঘাতের আশঙ্কা দেখা দিলে প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়।

এর আগে ৭ নভেম্বর ‘বিপ্লবী ও সংহতি দিবস’ উপলক্ষে বোয়ালমারীতে খন্দকার নাসিরুল ইসলাম ও শামসুদ্দিন মিয়া ঝুনু গ্রুপ পৃথক সমাবেশ ডাকেন। সেদিন দুই পক্ষের সংঘর্ষে উভয় দলের অন্তত ১৫ জন আহত হন এবং একটি কার্যালয়ে অগ্নিসংযোগসহ ১০টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।