ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

ঢাকা-সিলেট রুটে বিমান ভাড়ার উচ্চমূল্য নিয়ে ক্ষোভ: যাত্রীদের স্বস্তি দিয়ে সর্বনিম্ন ভাড়া ৩১৯৯ টাকা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ১০:৪৮:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ১০:৪৮:০৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
ঢাকা-সিলেট রুটে বিমান ভাড়ার উচ্চমূল্য নিয়ে ক্ষোভ: যাত্রীদের স্বস্তি দিয়ে সর্বনিম্ন ভাড়া ৩১৯৯ টাকা ছবি: সংগৃহীত
সিলেট-ঢাকা আকাশপথে অস্বাভাবিক ভাড়া বৃদ্ধির অভিযোগ ও যাত্রীদের তীব্র ক্ষোভের মুখে অবশেষে ভাড়া কমিয়ে নতুন করে নির্ধারণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
 
রবিবার (২৩ নভেম্বর) বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন ভাড়া কার্যকর হওয়ার কথা জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পতাকাবাহী সংস্থা হিসেবে বিমান সবসময় যাত্রীবান্ধব নীতি অনুসরণ করে। তারই অংশ হিসেবে ঢাকা-সিলেট রুটের সর্বনিম্ন ভাড়া ২ হাজার ২৪ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ট্যাক্সসহ দাঁড়াবে ৩ হাজার ১৯৯ টাকায়। আর সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ২৪ টাকা, ট্যাক্সসহ মোট ৮ হাজার ১৯৯ টাকা।
 
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরও জানায়, দেশের অভ্যন্তরীণ মোট যাত্রীর মাত্র ২৭ শতাংশ তারা পরিবহন করে-বাকি ৭৩ শতাংশ পরিবহন করে অন্যান্য এয়ারলাইন্স। প্রতিযোগিতা, বাজারচাহিদা ও সময় অনুযায়ী অন্য এয়ারলাইন্স ভাড়া বাড়ালেও সিলেট-ঢাকা রুটে বর্তমানে বিমানের ভাড়াই সর্বনিম্ন দাবি করেছে সংস্থাটি। পাশাপাশি, অভ্যন্তরীণ রুটে যাত্রীসেবা টিকিয়ে রাখতে প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ ভর্তুকি দিতেও হচ্ছে।
 
শুক্রবার (২৮ নভেম্বর) সিলেট জেলা প্রশাসকের কার্যালয় জানিয়েছে, বুধবার (২৬ নভেম্বর) বিমান কর্তৃপক্ষ প্রেরিত তথ্যের ভিত্তিতে সিলেট-ঢাকা-সিলেট রুটে যাত্রীসেবা উন্নয়ন ও বাজার পরিস্থিতি বিবেচনায় ভাড়া পুনঃনির্ধারণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।