ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

জেনিনে আত্মসমর্পণরত দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা: তদন্তে ইসরায়েল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ১১:২০:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ১১:২০:৩৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
জেনিনে আত্মসমর্পণরত দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা: তদন্তে ইসরায়েল ছবি সংগৃহীত

দখলকৃত পশ্চিম তীরের জেনিন এলাকায় আত্মসমর্পণের মুহূর্তে আরও দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ইসরায়েলি সেনারা একটি ভবন পুরোপুরি ঘিরে রেখেছে। এরই মধ্যে ভবন থেকে দুই ফিলিস্তিনি যুবক বেরিয়ে মাটিতে শুয়ে আত্মসমর্পণ করেন। নিরস্ত্র অবস্থায় আত্মসমর্পণের পরও তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

নিহতদের পরিচয় মোন্তাসির আব্দুল্লাহ ও ইউসুফ আসাসা। স্থানীয় সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে জেনিনে অভিযান ও বাড়তি নজরদারি চলমান রয়েছে, যার মধ্যে নতুন এই ঘটনা উত্তেজনা আরও বাড়িয়েছে।

তেল আবিব এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাটি তদন্তের আওতায় আনা হয়েছে। তবে কেন আত্মসমর্পণ করা দুই যুবককে গুলি করা হলো—এ বিষয়ে বিবৃতিতে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।