ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের অবসর ২৭ ডিসেম্বর, ১৪ ডিসেম্বর দেবেন বিদায়ী ভাষণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ০২:৪১:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ০২:৪১:৪৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের অবসর ২৭ ডিসেম্বর, ১৪ ডিসেম্বর দেবেন বিদায়ী ভাষণ

দেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। অবসরের আগে তিনি আগামী ১৪ ডিসেম্বর বিচার বিভাগের কর্মকর্তাদের উদ্দেশে বিদায়ী ভাষণ দেবেন। এ বিষয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
 

সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতির বয়সসীমা ৬৭ বছর। সে বয়স পূর্ণ হওয়ায় চলতি বছর ২৭ ডিসেম্বর তিনি অবসর গ্রহণ করবেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এটি হবে অবসরে যাওয়ার আগে তার শেষ আনুষ্ঠানিক ভাষণ। ওইদিন বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আয়োজিত সভায় দেশের সব জেলা ও মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা উপস্থিত থাকবেন।
 

চব্বিশ সালের গণঅভ্যুত্থানের পর সৈয়দ রেফাত আহমেদ দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান। ১০ আগস্ট হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি হিসেবে তার নিয়োগের পর পরদিনই তিনি শপথ গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর থেকে বিচার বিভাগের সংস্কার ও উন্নয়নে তিনি যেসব উদ্যোগ নিয়েছিলেন, সেগুলোর সারসংক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই তার বিদায়ী ভাষণ ঘিরে আলোচনা হবে বলে জানা গেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।