ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

ঢাকায় সহনীয় বাড়িভাড়া নির্ধারণে নতুন গাইডলাইন আসছে ডিসেম্বরেই: ডিএনসিসির উদ্যোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১১-২০২৫ ১০:১৭:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৫ ১০:১৭:১৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
ঢাকায় সহনীয় বাড়িভাড়া নির্ধারণে নতুন গাইডলাইন আসছে ডিসেম্বরেই: ডিএনসিসির উদ্যোগ ছবি সংগৃহীত

ঢাকা শহরের বাড়িভাড়া সহনীয় মাত্রায় আনতে ডিসেম্বরের মধ্যেই একটি পূর্ণাঙ্গ গাইডলাইন তৈরি করতে চায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), যা আগামী জানুয়ারির মধ্যেই বাস্তবায়নের লক্ষ্য রয়েছে। তবে দীর্ঘদিনের ভাড়াটিয়া–বাড়িওয়ালা বিবাদ এই উদ্যোগে কতটা কমবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে অংশীজনদের মধ্যে।

বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের অধিকার, ন্যায্যতা এবং চলমান জটিলতা নিরসন নিয়ে এক আলোচনা সভার আয়োজন করে ডিএনসিসি। সভায় ভাড়াটিয়ারা অভিযোগ করেন, বাড়িওয়ালারা অনেক সময় ‘রাজার মতো’ আচরণ করেন এবং ভাড়া বৃদ্ধি ও নানা শর্ত আরোপে স্বচ্ছতার অভাব দেখা যায়। অন্যদিকে বাড়িওয়ালারা পাল্টা অভিযোগ জানিয়ে বলেন, হোল্ডিং ট্যাক্সসহ নানা খরচ তারা বহন করলেও তার বিনিময়ে পর্যাপ্ত সেবা পান না।

ডিএনসিসির প্রশাসক বৈঠকে জানান, ভাড়াটিয়া–বাড়িওয়ালাদের মধ্যে সুনির্দিষ্ট চুক্তির জন্য একটি স্ট্যান্ডার্ড এগ্রিমেন্ট ফরম্যাট সিটি করপোরেশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাশাপাশি আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম বন্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

বাড়িভাড়া নিয়ন্ত্রণে ডিএনসিসি এলাকাভিত্তিক ভাড়া নির্ধারণের পরিকল্পনার কথাও তুলে ধরে। প্রশাসকের ভাষায়, প্রতিটি এলাকায় সর্বোচ্চ ভাড়া কত হতে পারে, সে বিষয়ে একটি রেটকার্ড প্রকাশ করা হবে। এছাড়া, অনেক বাড়িওয়ালা ভাড়ার পরিমাণের সঙ্গে সামঞ্জস্য রেখে হোল্ডিং ট্যাক্স পরিশোধ না করায় ভাড়াটিয়াদের হোল্ডিং ট্যাক্স সম্পর্কে সচেতন করার উদ্যোগ নেওয়ার পরামর্শও দেন তিনি।

ডিএনসিসির এই পদক্ষেপ রাজধানীর ভাড়া বাজারে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ বাড়ানোর উদ্দেশ্যে নেওয়া হলেও ভাড়াটিয়া–বাড়িওয়ালা সম্পর্ক কতটা মসৃণ হবে, তা বাস্তবায়ন পর্যায়ের ওপরই নির্ভর করবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।