ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে বিপর্যয়, নিহত ৩১

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১১-২০২৫ ০৭:৪৯:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৫ ০৭:৪৯:৪৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে বিপর্যয়, নিহত ৩১ ছবি সংগৃহীত

টানা ভারি বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসের কারণে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা বিপর্যস্ত। গত এক সপ্তাহে দেশটিতে কমপক্ষে ৩১ জন নিহত এবং আরও ১৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
 

স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, ১৭ নভেম্বর থেকে ভারী বৃষ্টিপাত, বন্যার পানি বৃদ্ধি এবং ক্রমাগত ভূমিধস অব্যাহত রয়েছে। এতে ১৭টি জেলার ৪ হাজারের বেশি পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বাত্তিকালোয়া জেলায় এক সময়ে ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
 

লঙ্কান সরকার জানিয়েছে, রাজধানী কলম্বো থেকে প্রায় ৩০০ কিলোমিটার পূর্বে বাদুল্লা ও নুওয়ারা এলিয়ার পাহাড়ি অঞ্চলে ১৮ জনের মৃত্যু এবং আরও ১৪ জন নিখোঁজ রয়েছেন। নদী ও জলাধার উপচে কিছু গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে গেছে।
 

কর্তৃপক্ষ বাদুল্লা ও নুওয়ারা সহ ৮টি পাহাড়ি জেলাকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করেছে। স্থানীয়দের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে এবং তাৎক্ষণিক সরানোর জন্য সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া বিভাগ বলেছে, নিম্নচাপের কারণে আরও ভারি বৃষ্টি এবং প্রবল বাতাস থাকতে পারে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।