ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

৪৭তম বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনে পুলিশের হস্তক্ষেপে উদ্বেগ এনসিপির

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ১১:০৬:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৫ ১১:০৬:২৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪ বার পঠিত
৪৭তম বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনে পুলিশের হস্তক্ষেপে উদ্বেগ এনসিপির ছবি সংগৃহীত

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে শান্তিপূর্ণ পদযাত্রা করা শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও শিক্ষা–গবেষণা সেলের সহ-সম্পাদক মাহাবুব আলম পাঠানো এক বিবৃতিতে এই অবস্থান জানানো হয়।
 

বিবৃতিতে বলা হয়, লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপসহ যে কোনো ধরনের অতিরিক্ত বলপ্রয়োগ গণতান্ত্রিক চর্চার পরিপন্থী এবং রাষ্ট্রীয় সংস্থার জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তোলে। এনসিপি জানায়, শিক্ষার্থীরা কয়েক দফায় তাদের কেন্দ্রীয় কার্যালয়ে এসে পরীক্ষা পিছিয়ে দেওয়ার যৌক্তিক দাবির কথা জানালেও পিএসসি বা সংশ্লিষ্ট সরকারি সংস্থার কাছ থেকে কোনো সমাধান পাওয়া যায়নি।
 

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর গঠিত সরকার ও পিএসসি তরুণ চাকরি প্রার্থীদের যথাযথ গুরুত্ব দিতে ব্যর্থ হয়েছে। এনসিপির মতে, দেশের মেধাবী শিক্ষার্থীদের যৌক্তিক দাবি শোনার জন্য সংলাপই হওয়া উচিত প্রথম পদক্ষেপ; দমনমূলক আচরণ শিক্ষার্থীদের মধ্যে অজান্তে ভয়ের পরিবেশ তৈরি করে এবং রাষ্ট্রের প্রতি আস্থা ক্ষুণ্ন করে।
 

দলটি শিক্ষার্থীদের দাবির বিষয়ে দ্রুত আলোচনায় বসতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় এবং শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সব গণতান্ত্রিক শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানায়।
 

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর থেকে দেশের আটটি কেন্দ্র—ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে—একযোগে শুরু হবে। কারিগরি ও পেশাগত ক্যাডারের পরীক্ষাগুলো চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে শহীদ মিনার থেকে টিএসসি হয়ে শাহবাগ পর্যন্ত পদযাত্রা করলে পুলিশ তাদের শাহবাগ থানার সামনে ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এ সময় কাফনের কাপড় মাথায় বেঁধে ও হাতে ফুল নিয়ে শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে কথা বলেন এবং পরে সেখানেই অবস্থান কর্মসূচি পালন করেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।