ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

শাহজালাল বিমানবন্দর কার্গো শেডের অগ্নিকাণ্ড: শর্ট সার্কিটেই আগুনের সূত্রপাত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ০৭:৩৭:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৫ ০৭:৩৭:৪০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
শাহজালাল বিমানবন্দর কার্গো শেডের অগ্নিকাণ্ড: শর্ট সার্কিটেই আগুনের সূত্রপাত ছবি সংগৃহীত

গত অক্টোবরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে ঘটে যাওয়া অগ্নিকাণ্ড নাশকতাজনিত ছিল না; বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত—তদন্ত প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রতিবেদনটি প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়।

ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, কুরিয়ার শেডের অভ্যন্তরে বিভিন্ন কুরিয়ার এজেন্সির জন্য বরাদ্দ ৪৮টি ছোট লোহার খাঁচার অফিস ছিল। কিন্তু সেখানে ফায়ার অ্যালার্ম, স্মোক ডিটেক্টর, স্প্রিংকলার কিংবা অগ্নিনির্বাপক হাইড্রেন্ট কোনোটিই ছিল না। নিয়ম–নীতি অমান্য করে ওই অফিসগুলোতে পলিথিনে মোড়ানো কাপড়ের রোল, রাসায়নিক দ্রব্য, ইলেকট্রনিক আইটেম, ব্যাটারি, বডি স্প্রে, পারফিউম, এমনকি ওষুধ তৈরির কাঁচামালসহ বিপুল পরিমাণ দাহ্য পণ্য একত্রে মজুত করা হয়েছিল।

তিনি জানান, ৯৭ জনের সাক্ষ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে কমিটি নিশ্চিত করেছে—শর্ট সার্কিটের ফলে শেডের বর্ধিত অংশের উত্তর–পশ্চিম কোণে এবং সংলগ্ন কয়েকটি কুরিয়ার খাঁচার মধ্যবর্তী স্থানে আগুন ছড়িয়ে পড়ে। তুরস্ক থেকে আসা বিশেষজ্ঞ দল, বুয়েট ও অগ্নিনির্বাপক বিশেষজ্ঞ এবং সিআইডি ফরেনসিকের পরীক্ষায়ও একই কারণ নিশ্চিত হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।