ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

প্রশাসনের আশ্বাসে নাটোরে নেসকো অফিস ঘেরাও কর্মসূচি সাময়িক স্থগিত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ১১:০৮:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৫ ১১:০৮:১৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
প্রশাসনের আশ্বাসে নাটোরে নেসকো অফিস ঘেরাও কর্মসূচি সাময়িক স্থগিত ছবি সংগৃহীত

নাটোরে প্রিপেইড মিটার বাতিল ও অতিরিক্ত বিলসহ নানা অনিয়মের প্রতিবাদে নেসকো অফিস ঘেরাও কর্মসূচি প্রশাসনের আশ্বাসের পর সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে আন্দোলনকারীরা ঘোষণা দেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।

দিনের বেলা বেলা ১১টা থেকে শহরের হাফরাস্তা এলাকায় নেসকো অফিসের সামনে আন্দোলনকারীরা জড়ো হন এবং সড়কে বাঁশ ফেলে ব্যারিকেড তৈরি করলে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা দিনভর একাধিকবার আলোচনায় বসলেও সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।

রাতে জেলা প্রশাসক আসমা শাহীন ও পুলিশ সুপার তারিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্রসমাজ ও আন্দোলনকারী প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে, যা বিষয়টি সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

এই আশ্বাসের পর ঘেরাও ও অবরোধ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে প্রিপেইড মিটার বাতিলসহ মূল দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।