ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

চীনের সঙ্গে সম্পর্ক আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে: ট্রাম্প

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ১০:৫০:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৫ ১০:৫০:৫৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২০ বার পঠিত
চীনের সঙ্গে সম্পর্ক আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে: ট্রাম্প ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বছরের এপ্রিলে চীনের রাজধানী বেইজিং সফর করবেন এবং একই সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়েছেন। দুই নেতার সাম্প্রতিক ফোনালাপের পর বিবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প ও শি প্রায় এক মাস আগে দক্ষিণ কোরিয়ায় বৈঠক করেছিলেন। এরপর সাম্প্রতিক ফোনালাপে তারা বাণিজ্য সম্পর্ক, রাশিয়ার ইউক্রেন আক্রমণ, ফেন্টানিল ইস্যু এবং তাইওয়ানসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। ট্রাম্প তার সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করে জানান, যুক্তরাষ্ট্র–চীন সম্পর্ক “অত্যন্ত শক্তিশালী” অবস্থায় রয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, দু’দেশকে পারস্পরিক শ্রদ্ধা, সমান অধিকার ও পারস্পরিক লাভের ভিত্তিতে সম্পর্ককে এগিয়ে নিতে হবে। সংস্থাটি আরও বলেছে, সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক স্থিতিশীল ও ইতিবাচক পথে অগ্রসর হচ্ছে, যা বৈশ্বিক পরিমণ্ডলের জন্যও গুরুত্বপূর্ণ।

যদিও চীনা পণ্যের ওপর মার্কিন শুল্ক এখনো বহাল রয়েছে এবং তা গড়ে ৫০ শতাংশের নিচে, তবুও হোয়াইট হাউস বলছে, দুই দেশের আলোচনায় বাণিজ্যই ছিল প্রধান বিষয়। প্রেস সচিব ক্যারোলাইন লিভিট জানান, শি–ট্রাম্প ফোনালাপ প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।