ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে আগুন
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৪-১১-২০২৫ ০৬:৪৭:১০ অপরাহ্ন
- আপডেট সময় : ২৪-১১-২০২৫ ০৬:৪৭:১০ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫৪ বার পঠিত
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের যমুনা ভবনের পেছনের এক্সটেনশনে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন লাগার সংবাদ পাই আমরা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থল পৌঁছায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।