ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

নিখোঁজের দুদিন পর ঘরের কাছে মাটি খুঁড়ে মিলল হাত-পা বাঁধা লাশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১১-২০২৫ ০৪:০৮:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৫ ০৪:০৮:১২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
নিখোঁজের দুদিন পর ঘরের কাছে মাটি খুঁড়ে মিলল হাত-পা বাঁধা লাশ নিহত আশরাফ মিয়া
বাঁশখালীর কালীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব টেমাপাড়ায় ঘরের কাছে মাটি খুঁড়ে আশরাফ মিয়া (৬০) প্রকাশ আশরাফ ফকিরের লাশ গতকাল রোববার সকালে উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার মৃত মোহাম্মদ ফরিদের পুত্র। স্থানীয়রা জানিয়েছেন, পারিবারিক বিরোধের পর শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. সোহানুর রহমান সোহান ও বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানায়, আশরাফ ফকিরের লাশ জায়নামাজ দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। হাত ও পা বাঁধা ছিল। এছাড়া মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
 
ঘটনার ব্যাপারে স্থানীয়রা ও ইউপি সদস্য মোহাম্মদ লোকমান জানান, গতকাল সকালে আশরাফ ফকিরের বাড়ির ৬০/৭০ ফুট দূরে নতুন ভরাটকৃত মাটি দেখে স্থানীয়দের সন্দেহ হল। তারা মাটি খুঁড়ে লাশ দেখতে পান। পরে থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে। এর আগে শুক্রবার থেকে আশরাফ ফকির নিখোঁজ থাকার কথা জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে থানায় কোনো ডায়েরি করা হয়নি।
 
স্থানীয় সূত্র জানায়, পরিবারের সদস্যদের সাথে আশরাফ ফকিরের ঝগড়া হয়। এরপর শুক্রবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। সংসারে তার ২ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। বড় ছেলে মোহাম্মদ পারভেজ (২২) বিদেশ থাকেন। ছোট ছেলে মোহাম্মদ রাশেদ (২০) বাড়িতে থেকে ক্ষেত খামার ও বাড়ির প্রয়োজনীয় কাজ করেন। এলাকার সবার মাঝে একজন সাধারণ ও সহজ সরল মানুষ হিসাবে পরিচিত ছিলেন। পুলিশ জানিয়েছে নিহতের স্ত্রী নুর আয়েশা (৫০) ও ছেলে মো. রাশেদ (২০)কে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়া হয়েছে।
 
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার বলেন, লাশ ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। রির্পোট পেলে বিস্তারিত

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।