ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

মানবতাবিরোধী অপরাধে রামপুরা গণহত্যা মামলা: বিজিবি কর্মকর্তাসহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১১-২০২৫ ০২:৪৩:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৫ ০২:৪৩:৪৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
মানবতাবিরোধী অপরাধে রামপুরা গণহত্যা মামলা: বিজিবি কর্মকর্তাসহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর

রাজধানীর রামপুরায় জুলাই বিপ্লব চলাকালে সংঘটিত গণহত্যায় ২৮ জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৪ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
 

সোমবার দুপুরে বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের সভাপতিত্বে দুই সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী। শুনানিতে গ্রেপ্তার আসামিদের আইনজীবী মাসুদ সালাউদ্দিন আসামিদের ভার্চুয়াল হাজিরার আবেদন জানান। এ বিষয়ে আদালত জানতে চান, কোন ভিত্তিতে ভার্চুয়ালি হাজির থাকতে চায় তারা। পরবর্তীতে আইনজীবী নির্ধারিত তারিখে এ বিষয়ে শুনানির আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।
 

এর আগে, গত ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা রেদোয়ানুল ইসলাম ও রাফাতকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং পলাতক আসামিদের হাজিরে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। পরবর্তী শুনানির জন্য ৫ নভেম্বর দিন ধার্য করা হলেও প্রসিকিউশনের সময় বাড়ানোর আবেদনের পর তা পরিবর্তন করে বর্তমান তারিখ নির্ধারণ করা হয়।
 

এই মামলার অপর দুই পলাতক আসামি হলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান। আদালত পলাতকদের অনুপস্থিতিতে মামলার কার্যক্রম চালাতে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগেরও সিদ্ধান্ত নিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।