ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: বিদেশে ১৭ হাজারের বেশি প্রবাসী ভোটার পোস্টাল অ্যাপে নিবন্ধিত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১১-২০২৫ ১০:২৯:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৫ ১০:২৯:২৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: বিদেশে ১৭ হাজারের বেশি প্রবাসী ভোটার পোস্টাল অ্যাপে নিবন্ধিত ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বিদেশে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের মধ্যে এখন পর্যন্ত ১৭ হাজার ৯ শতাধিক প্রবাসী নির্বাচনী অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’-তে নিবন্ধন করেছেন। রোববার সন্ধ্যার নির্বাচন কমিশন (ইসি) প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

ইসির তথ্যানুসারে, প্রথম ধাপে পূর্ব এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকায় বসবাসরত প্রবাসীরা নিবন্ধনের সুযোগ পাচ্ছেন। অ্যাপ চালুর পর রোববার রাত ৮টা পর্যন্ত এসব অঞ্চলের বিভিন্ন দেশে মোট ১৭,৯০৭ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেন। তাঁদের মধ্যে ১৬,৩৫৫ জন পুরুষ এবং ১,৫৫২ জন নারী।

দেশভিত্তিক হিসাব অনুযায়ী—দক্ষিণ কোরিয়ায় ৭,৭৬৮ জন, জাপানে ৪,৬০৬ জন, দক্ষিণ আফ্রিকায় ২,৩১১ জন এবং চীনে ১,২৮৯ জন ভোটার নিবন্ধিত হয়েছেন।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন অ্যাপটি উদ্বোধন করেন। একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি দেশে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি প্রকাশ করে ইসি।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, ১৯–২৩ নভেম্বর পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার প্রবাসীদের নিবন্ধন নেওয়া হবে। ২৪–২৮ নভেম্বর উত্তর আমেরিকা ও ওশেনিয়া, ২১ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর ইউরোপ, ৪–৮ ডিসেম্বর সৌদি আরব, ৯–১৩ ডিসেম্বর দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ১৪–১৮ ডিসেম্বর মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের জন্য নিবন্ধন খোলা থাকবে।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে হলে সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করতে হবে। অ্যাপটি Google Play Store এবং App Store—দুই প্ল্যাটফর্মেই পাওয়া যাবে। ব্যবহারকারীরা বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র জমা দিতে পারবেন। বিদেশে ব্যালট পৌঁছানোর সুবিধার্থে সঠিক ডাক ঠিকানা দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছে ইসি।

ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, বিদেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো ওসিভি (Out of Country Voting) চালু হওয়া দেশের নির্বাচনি প্রক্রিয়ার একটি বড় অগ্রগতি। তিনি আরও জানান, প্রশাসনিক দায়িত্ব পালনে নিয়োজিত ভোটার, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নিজ এলাকা থেকে বাইরে থাকা সরকারি কর্মচারীসহ প্রায় ১০ লাখ মানুষ আইসিপিভি (In-Country Postal Voting) সুবিধার আওতায় থাকছেন। জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজন কমিশনের জন্য বাড়তি দায়িত্ব হলেও প্রস্তুতি সুচারুভাবে চলছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।