সরাইলে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৭০ বছর বয়সী বৃদ্ধ, আহত অন্তত ২০
- আপলোড সময় : ২৪-১১-২০২৫ ১০:০৭:১৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৬-১১-২০২৫ ০৬:৫১:০২ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৭৭ বার পঠিত
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি–সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আরফোজ আলী (৭০) নামে এক বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকার একটি জমি নিয়ে দানা মিয়া গোষ্ঠী ও শিপন গোষ্ঠীর মাঝে দীর্ঘ সময় ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ চলাকালে দানা মিয়া গোষ্ঠীর সদস্য আরফোজ আলী নিহত হন এবং উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে ফারুক মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বাকিরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।