আদাবরে ছিনতাই চক্রের মূলহোতা ‘চোরা রুবেল’ গ্রেফতার
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৩-১১-২০২৫ ০৮:১২:৫৭ অপরাহ্ন
- আপডেট সময় : ২৩-১১-২০২৫ ০৮:১২:৫৭ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪২ বার পঠিত
ছবি সংগৃহীত
রাজধানীর আদাবর এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের নেতৃত্বদানকারী রুবেল ওরফে ‘চোরা রুবেল’কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় শেখেরটেক ৯ নম্বর এলাকার একটি গ্যারেজে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সাম্প্রতিক মাসগুলোতে রুবেল ছিনতাই, মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে একটি নিজস্ব গোষ্ঠী গড়ে তোলে। বিশেষ করে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের অস্ত্রের মুখে হুমকি দিয়ে রিকশা ছিনিয়ে নেওয়ার অভিযোগ একাধিক ভুক্তভোগী থানায় দায়ের করেন।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, অটোরিকশা ছিনতাই চক্রের মূলহোতা হিসেবে রুবেলের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ জমা হয়। এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।