ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

শাহজালাল বিমানবন্দরে ১৩০০ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তি আটক, চোরাচালান সিন্ডিকেটে জড়িত থাকার স্বীকারোক্তি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ০৭:৫২:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ০৭:৫২:২৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
শাহজালাল বিমানবন্দরে ১৩০০ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তি আটক, চোরাচালান সিন্ডিকেটে জড়িত থাকার স্বীকারোক্তি সংগৃহীত ছবি
 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০০ গ্রাম স্বর্ণসহ নূরুল আলম (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার দুপুর ২টা ২০ মিনিটে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
 

এপিবিএন জানায়, সন্দেহজনক আচরণ লক্ষ্য করে পুলিশ সদস্যরা তার প্রতি দৃষ্টি দিলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। তল্লাশিতে তার গলায় ঝোলানো হজের ব্যাগ, পরিহিত জুব্বা ও পায়জামার পকেট থেকে ২১, ২২ ও ২৪ ক্যারেটের মোট ১৩০০ গ্রাম স্বর্ণ এবং ১৩ হাজার ৯৭০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়।
 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূরুল আলম স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে বিমানবন্দরের স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটে রিসিভার হিসেবে কাজ করছেন। বিভিন্ন দেশ থেকে আসা অজ্ঞাতনামা যাত্রীরা শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ আনতেন এবং তিনি তা গ্রহণ করতেন।
 

এপিবিএন জানায়, চলতি বছরে তাদের বিভিন্ন অভিযানে মোট ২৮ কেজি ৫০৮.৩৮ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে।
 

নূরুল আলমের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে এপিবিএন–১৩ এর অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, বিমানবন্দরে স্বর্ণ ও মাদক চোরাচালান প্রতিরোধে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।