ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ড্রোন পড়ে থামল মেট্রোরেল ৯ মিনিট: নিরাপত্তা ঝুঁকিতে কঠোর সতর্কতা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-১১-২০২৫ ১০:১১:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৫ ১০:১১:১৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
ড্রোন পড়ে থামল মেট্রোরেল ৯ মিনিট: নিরাপত্তা ঝুঁকিতে কঠোর সতর্কতা ছবি: সংগৃহীত
উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝামাঝি অংশে মেট্রোরেল লাইনের ওপর একটি ড্রোন পড়ে যাওয়ায় প্রায় নয় মিনিট ধরে ট্রেন চলাচল বন্ধ ছিল। ডিএমটিসিএল জানায়, যাত্রীদের নিরাপত্তার কারণে মুহূর্তেই ট্রেন চলাচল স্থগিত করা হয় এবং ড্রোন অপসারণের পর পুনরায় স্বাভাবিকভাবে চলাচল শুরু হয়।
 
শনিবার (২২ নভেম্বর) রাতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) ও উপসচিব মো. আহসান উল্লাহ শরীফি জানান, রাত ৮টা ৪৭ মিনিটে ড্রোনটি লাইনে পড়ার পর ট্রেন চলাচল বন্ধ করতে হয়। ড্রোন সরিয়ে নেওয়ার পর ৮টা ৫৬ মিনিটে সেবা আবার স্বাভাবিক হয়। যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
 
মেট্রোরেল কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে মেট্রো লাইনের এক কিলোমিটার এলাকার মধ্যে ড্রোন, ঘুড়ি, ফানুস বা যেকোনো উড়ন্ত বস্তু ওড়ানো নিষিদ্ধ থাকার বিষয়টি প্রচার করে আসছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রুটে ট্রেন উচ্চক্ষমতার বৈদ্যুতিক লাইনে চালিত হওয়ায়—এসব বস্তুর সুতা বা অবশিষ্টাংশ লাইনে জড়িয়ে গুরুতর দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণে ডিএমটিসিএল আগেই সংশ্লিষ্ট প্রশাসনকে ঝুঁকিপূর্ণ কার্যক্রমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।