ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

গাজায় হিরোশিমার ছয় গুণ বেশি বোমা নিক্ষেপ করেছে ইসরাইল: জাতিসংঘ দূত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০৮:০৭:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০৮:০৭:৪৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
গাজায় হিরোশিমার ছয় গুণ বেশি বোমা নিক্ষেপ করেছে ইসরাইল: জাতিসংঘ দূত ছবি: সংগৃহীত
গত ২১ মাসে ইসরাইল গাজায় ৮৫ হাজার টন বোমা নিক্ষেপ করেছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমায় ফেলা বোমার ছয় গুণ বেশি বলে জানিয়েছেন ফিলিস্তিনে জাতিসংঘের বিশেষ দূত ফ্রানচেসকা আলবানিজ। বৃহস্পতিবার (৩ জুলাই) ইসরাইলে অস্ত্র সরবরাহকারী কোম্পানিগুলো নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে তিনি এ তথ্য জানান।
 
আলবানিজ বলেন, ইসরাইল এই গণবিধ্বংসী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও বিভিন্ন অস্ত্র কোম্পানির সহায়তায় এবং এটিকে আধুনিক ইতিহাসের অন্যতম নিষ্ঠুর গণহত্যা হিসেবে অভিহিত করেন।
 
তিনি গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনকে ‘মৃত্যুফাঁদ’ আখ্যা দিয়ে বলেন, এই কাঠামো ক্ষুধার্ত ও দুর্বল জনগণকে হত্যা বা পালাতে বাধ্য করার জন্য তৈরি।
 
যুদ্ধবিরতি আলোচনার মাঝেও ইসরাইল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। শুক্রবার ভোরে গাজার বিভিন্ন অংশে নির্বিচারে বোমাবর্ষণ করে ইসরাইলি সেনারা, এতে হতাহত হয় বহু মানুষ। দক্ষিণের খান ইউনিস শহরেও হামলার ঘটনা ঘটে।
 
এছাড়া, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইসরাইল গাজায় মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে, যেখানে খাদ্য, পানি ও ওষুধের সংকটসহ সব ধরনের মানবিক সহায়তা বন্ধ করে মানুষকে অনাহারে রাখা হচ্ছে এবং মানবিক সহায়তার ফাঁদে ফেলে হত্যা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।