ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

দুবাই এয়ার শোতে ভারতীয় ‘তেজস’ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-১১-২০২৫ ০৭:১৯:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৫ ০৭:২০:৩০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
দুবাই এয়ার শোতে ভারতীয় ‘তেজস’ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত ছবি সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে চলমান দুবাই এয়ার শোতে ভারতের একটি ‘তেজস’ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে বলে গালফ নিউজ জানিয়েছে। ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ফাইটার জেটটির এটি দ্বিতীয় বড় দুর্ঘটনা।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি যুদ্ধবিমান আকাশে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায় এবং মাটিতে আঘাত করার পরই বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এবং চারপাশে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই বিমানবন্দর এলাকায় জরুরি সাড়া কার্যক্রম শুরু হয়।

রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (হ্যাল) নির্মিত ‘তেজস’ ভারতীয় বিমান বাহিনীর আধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান হিসেবে পরিচিত। একক ইঞ্জিনযুক্ত এ জেট আকাশ থেকে আকাশ ও আকাশ থেকে ভূমি—দুই ধরনের হামলায় সক্ষম। নতুন সংস্করণ ‘তেজস মার্ক-১এ’ বর্তমানে নাসিকের কারখানায় উৎপাদনাধীন।

তেজসের দুর্ঘটনার ইতিহাস তুলনামূলকভাবে কম। ২০০১ সালে প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন শুরুর পর ২৩ বছরে এর মাত্র দুটি বড় দুর্ঘটনা ঘটেছে। সর্বশেষ ২০২৪ সালের মার্চে রাজস্থানের জয়সলমেরে একটি তেজস বিধ্বস্ত হলেও তখন পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিলেন। এবারের দুর্ঘটনায় প্রাণহানি হওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।