ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ব্রাজিলে কপ৩০ ভেন্যুতে অগ্নিকাণ্ড, আতঙ্কে হাজারো প্রতিনিধি অপসারণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-১১-২০২৫ ০৯:৫৮:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৫ ০৯:৫৮:১৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
ব্রাজিলে কপ৩০ ভেন্যুতে অগ্নিকাণ্ড, আতঙ্কে হাজারো প্রতিনিধি অপসারণ সংগৃহীত ছবি
 

ব্রাজিলের বেলেমে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩০–এর মূল ভেন্যুতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার ফলে দুপুরে উপস্থিত হাজারো প্রতিনিধিকে দ্রুত স্থানত্যাগ করতে হয়। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ব্যস্ততম সময়ে প্যাভিলিয়নের ভেতর হঠাৎ ধোঁয়া ও তাপ ছড়িয়ে পড়লে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 

অগ্নিকাণ্ড দেখা দেওয়ার পরপরই ভেন্যুর ভেতর হুড়োহুড়ির সৃষ্টি হয়। নিরাপত্তাকর্মীরা জরুরি বহির্গমন পথ নির্দেশ করতে দৌড়াচ্ছিলেন, আর দমকলকর্মীরা শামিয়ানা ঘেরা অংশে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। অনেকের মুখে ‘সালিডা! সালিডা! গেট আউট!’—এমন চিৎকার শোনা যায়।
 

আগুনের সূত্রপাত দেশগুলোর প্যাভিলিয়ন জোনে, যেখানে প্রদর্শনী, আলোচনাসভা এবং প্রতিনিধিদের বিভিন্ন কার্যক্রম চলে। ঠিক কোন অংশ থেকে আগুন শুরু হয়েছে তা এখনও নিশ্চিত করা যায়নি। কপ সভাপতির দফতরের একটি সূত্র জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
 

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আহতের খবর পাওয়া যায়নি। কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে। অ্যামাজন অঞ্চলের একটি পুরোনো বিমানবন্দরের স্থানে নির্মিত বিশাল তাঁবুভিত্তিক এই ভেন্যুতে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন।
 

দুই সপ্তাহব্যাপী জলবায়ু সম্মেলন কপ৩০–এ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বহু প্রতিনিধির অংশগ্রহণ রয়েছে। সম্মেলনের আনুষ্ঠানিক শেষ দিন শুক্রবার (২১ নভেম্বর), তবে অতীতে যেমন হয়েছে, শেষ মুহূর্তে সমঝোতার প্রয়োজন হলে সময় বাড়ানোর সম্ভাবনাও রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।