ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

জাপানে ক্লাউডফ্লেয়ারকে ৩২ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১১:৩৯:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ১১:৩৯:৪০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
জাপানে ক্লাউডফ্লেয়ারকে ৩২ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ ছবি: সংগৃহীত
জাপানের আদালত যুক্তরাষ্ট্রের ক্লাউডফ্লেয়ারকে ৩২ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে। অভিযোগ, কোম্পানিটি নকল মাঙ্গা বিতরণকারী ওয়েবসাইটগুলোর সার্ভার সরবরাহ করে কপিরাইট আইন লঙ্ঘনে সহায়তা করেছে। ক্লাউডফ্লেয়ার এই রায়কে চ্যালেঞ্জ করে আপিলের ঘোষণা দিয়েছে।
জাপানের মাঙ্গা প্রকাশক চারটি প্রতিষ্ঠান — কোডানশা, গুইশা, শোগাকুকান এবং কাদোকাওয়া — ২০২২ সালে টোকিওতে ক্লাউডফ্লেয়ারের বিরুদ্ধে মামলা করেন। তারা দাবি করেন, ক্লাউডফ্লেয়ার অনধিকারভাবে পরিচালিত দুটি বড় নকল মাঙ্গা ওয়েবসাইটকে সার্ভার সরবরাহ করেছে, যেখানে অনুমতি ছাড়া ৪ হাজারের বেশি মাঙ্গা প্রকাশ করা হয়েছে। প্রতিটি সাইটের মাসিক ভিজিটর সংখ্যা প্রায় ৩০ কোটি।
 
মাঙ্গা হলো জাপানের বিশেষ কমিক ধারা, যা দেশীয় চিত্রকলা শিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রকাশকরা উল্লেখ করেছেন, দীর্ঘদিন ধরে পাইরেসি তাদের বিপুল আয় ক্ষতিগ্রস্ত করছে। আদালতের রায়ে বলা হয়েছে, ক্লাউডফ্লেয়ার সরাসরি কনটেন্ট সরবরাহ না করলেও সার্ভারের মাধ্যমে সহায়তা করার কারণে দায়ী।
 
এ মামলার রায়ের কিছুদিন আগে, মঙ্গলবার ‘অস্বাভাবিক ট্রাফিকের’ কারণে ক্লাউডফ্লেয়ার বড় ধরনের কারিগরি ত্রুটির মুখোমুখি হয়। এতে এক্স (আগের টুইটার), চ্যাটজিপিটি এবং বিভিন্ন ওয়েবসাইট অচল হয়ে যায়। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে টোকিওর আদালত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন।
 
ক্লাউডফ্লেয়ার এই রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছে এবং তারা যুক্তি দিচ্ছে, তারা কেবল ওয়েবসাইটের অবকাঠামো ও কনটেন্ট পরিবেশন করে; সরাসরি কপিরাইট লঙ্ঘনের দায়ে দায়ী নয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।