ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

আদানি চুক্তিতে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিঙ্গাপুরে সালিশি স্থগিতের নির্দেশ হাইকোর্টের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ০৫:১২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ০৫:১২:০৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
আদানি চুক্তিতে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিঙ্গাপুরে সালিশি স্থগিতের নির্দেশ হাইকোর্টের সংগৃহীত ছবি
 

ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তির সরকারি তদন্ত প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত সিঙ্গাপুরে শুরু হতে যাওয়া সালিশি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৯ নভেম্বর) বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি উর্মি রহমানের বেঞ্চ এ আদেশ দেন।
 

এক আবেদনের শুনানি শেষে আদালত জানায়, তদন্ত শেষ হওয়ার আগে সালিশি শুরু হলে তদন্তের কার্যকারিতা ও গুরুত্ব বিঘ্নিত হতে পারে। আবেদনকারী জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম আবদুল কাইয়ুম যুক্তি দেন, আদানি গ্রুপের সঙ্গে স্বাক্ষরিত বিদ্যুৎ চুক্তিতে বিভিন্ন অনিয়ম রয়েছে এবং এসব বিষয় যাচাই না করে সালিশি শুরু হলে তা দেশের স্বার্থের পরিপন্থী হবে।
 

চুক্তি পর্যালোচনা বা বাতিলের দাবিতে ব্যারিস্টার কাইয়ুম গত ৬ নভেম্বর পিডিবি চেয়ারম্যান ও জ্বালানি সচিবকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন। তার দাবি, তদন্ত নিস্পত্তির আগেই যদি আদানি গ্রুপ সিঙ্গাপুরে পাওনা সংক্রান্ত সালিশি কার্যক্রমে অগ্রসর হয়, তবে আদালত কর্তৃক গঠিত তদন্ত কমিটির কার্যক্রম অর্থহীন হয়ে যাবে।
 

এর আগে গত বছরের ১৯ নভেম্বর হাইকোর্টের আরেকটি বেঞ্চ রিট আবেদনের পর চুক্তির বিষয়ে তদন্ত করতে তিন সদস্যের কমিটি গঠন করে রুল জারি করেছিল। ওই তদন্তের প্রতিবেদন এখনো জমা না পড়ায় আদালত সালিশি স্থগিতের প্রয়োজনীয়তা দেখছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।