ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

ডিবি আটক ও এনইআইআর নীতির প্রতিবাদে দেশজুড়ে মোবাইল ফোনের দোকান বন্ধের ঘোষণা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ০৫:০১:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ০৫:০১:০৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
ডিবি আটক ও এনইআইআর নীতির প্রতিবাদে দেশজুড়ে মোবাইল ফোনের দোকান বন্ধের ঘোষণা সংগৃহীত ছবি
 

ডিবি কর্তৃক এক মোবাইল ফোন ব্যবসায়ীকে আটকের অভিযোগ এবং এনইআইআর ব্যবস্থা চালুর উদ্যোগের প্রতিবাদে আজ ১৯ নভেম্বর থেকে সারাদেশের সব মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মোবাইল ব্যবসায়ীদের সংগঠন বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়।
 

সংগঠনটির নেতারা জানান, স্মার্টফোন ব্যবসায়ী ও অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পিয়াসকে আটক করার ঘটনায় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তার মুক্তির দাবিতে আজকের মধ্যেই ব্যবস্থা না নেওয়া হলে দেশব্যাপী কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেওয়া হয় সংবাদ সম্মেলনে। বক্তারা অভিযোগ করেন, এনইআইআর চালুর ঘোষণার কারণে বাজার সংকুচিত হয়ে পড়ছে এবং ব্যবসায়ীরা অনিশ্চয়তার মুখে রয়েছেন।
 

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে মিরপুর-১ এলাকার বাসা থেকে ওই ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। তার স্ত্রী জানান, রাত ৩টার দিকে ডিবি সদস্যরা বাসায় এসে তাকে আটক করে এবং তার মোবাইল ফোনটিও জব্দ করে।
 

এদিকে, টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা জোরদার ও অনিবন্ধিত মোবাইলের ব্যবহার বন্ধে ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালু করার পরিকল্পনা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এই ব্যবস্থা কার্যকর হলে চুরি হওয়া, নিবন্ধনবিহীন বা অননুমোদিত আমদানির স্মার্টফোন নেটওয়ার্কে সক্রিয় রাখা যাবে না বলে জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।