ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

মদিনার কাছে বাস–ট্যাংকার সংঘর্ষে ৪২ ওমরাহযাত্রী নিহত, ১৮ জন একই পরিবারের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-১১-২০২৫ ০৯:৫২:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৫ ১১:২৪:১৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
মদিনার কাছে বাস–ট্যাংকার সংঘর্ষে ৪২ ওমরাহযাত্রী নিহত, ১৮ জন একই পরিবারের ছবি: সংগৃহীত

সৌদি আরবের মদিনার কাছে একটি যাত্রীবাহী বাস ও ডিজেল ট্যাংকারের সংঘর্ষে কমপক্ষে ৪২ জন ওমরাহযাত্রী প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ৯ শিশুসহ একই পরিবারের ১৮ সদস্য ছিলেন বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। রোববার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাতের দিকে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনার বেশিরভাগ যাত্রী ভারতের তেলেঙ্গানার হায়দরাবাদ থেকে যাওয়া ওমরাহযাত্রী বলে ধারণা করা হচ্ছে।
 

পরিবারটির আত্মীয়রা জানিয়েছেন, তাদের সৌদি আরব থেকে ফেরার কথা ছিল শনিবার। কিন্তু তার আগেই মক্কা থেকে মদিনাগামী পথে মুফরিহাট এলাকার কাছে রাতে তাদের বহনকারী বাসটি ডিজেল ট্যাংকারের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের কিছুক্ষণের মধ্যেই বাসটিতে আগুন ধরে যায়, আর অধিকাংশ যাত্রী তখন ঘুমিয়ে থাকায় বের হওয়ার সুযোগ পাননি।
 

খালিজ টাইমস ও গালফ নিউজসহ আঞ্চলিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় হতাহত সংখ্যা বাড়তে থাকে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে অন্তত ১১ জন নারী ও ১০ শিশু রয়েছেন, যদিও এই সংখ্যা এখনও নিশ্চিত হয়নি।
 

মধ্যপ্রাচ্যে ওমরাহযাত্রীদের নিয়ে এমন গুরুতর সড়ক দুর্ঘটনা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম। স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।