ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ফরিদপুরে উল্লাস, মিষ্টি বিতরণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-১১-২০২৫ ০৮:১৭:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৫ ০৮:১৭:৫৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ফরিদপুরে উল্লাস, মিষ্টি বিতরণ ছবি সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর ফরিদপুরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর শহরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
 

রায় ঘোষণার কিছুক্ষণ পর ফরিদপুর প্রেসক্লাবের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জড়ো হয়ে রায়ের প্রতি সমর্থন জানিয়ে স্লোগান দেন এবং পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন। উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক কাজী রিয়াজ, মুখ্য সংগঠক আনিসুর রহমান সজল, যুগ্ম আহ্বায়ক এনামুল চৌধুরী, সাজ্জাদ হোসেন, আর এম হৃদয়সহ আরও অনেকে।
 

এদিকে জেলা জামায়াতের পক্ষ থেকেও মোটরসাইকেল শোভাযাত্রা বের করে রায়কে স্বাগত জানানো হয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান।
 

রায়কে ঘিরে সারাদেশে নিরাপত্তা জোরদার থাকলেও ফরিদপুরে পরিবেশ শান্ত ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।