ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি

রায়কে ঘিরে ঢাকায় কঠোর নিরাপত্তা: রাজধানীজুড়ে পুলিশের তল্লাশি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ১০:১৮:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ১০:১৮:৪২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৪ বার পঠিত
রায়কে ঘিরে ঢাকায় কঠোর নিরাপত্তা: রাজধানীজুড়ে পুলিশের তল্লাশি ছবি সংগৃহীত

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে যেকোনো অস্থিতিশীলতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

রোববার (১৬ নভেম্বর) ফার্মগেট, বাংলামোটর, গুলিস্তান, যাত্রাবাড়ীসহ একাধিক এলাকায় সরেজমিনে দেখা যায়, সন্দেহভাজন ব্যক্তিদের থামিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করছে পুলিশ। মোটরসাইকেল থেকে শুরু করে ব্যক্তিগত ও গণপরিবহন—যানবাহনও তল্লাশির বাইরে রাখা হচ্ছে না।

এদিকে রাজধানীসহ চার জেলায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। রোববার থেকে ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে বিজিবির টহল দল মাঠে রয়েছে।

অন্যদিকে রায় ঘোষণার দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্তসংখ্যক সেনা সদস্য মোতায়েনের জন্য সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সেনাসদরে চিঠি পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সোমবার (১৭ নভেম্বর) জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এ রায় সরাসরি প্রচার করবে। রায় ঘিরে যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে রাজধানীসহ আশপাশের জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।