ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ইসি রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৯:৪৯:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০৯:৪৯:২৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ইসি রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপে ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে নির্বাচন কমিশন (ইসি) রোববার (১৬ নভেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপ চালাচ্ছে। সকাল ১০টা ৩০ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংলাপের প্রথম পর্ব শুরু হবে এবং বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।

প্রথম পর্বে ছয়টি রাজনৈতিক দল অংশ নেবে—গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং বাংলাদেশ জাতীয় পার্টি। পরে বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত দ্বিতীয় পর্বে আরও ছয়টি দল আলোচনায় অংশ নেবে—বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ।

নির্বাচন কমিশন প্রধান এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপের মাধ্যমে কমিশন লক্ষ্য রাখছে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ওপর। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রথম দিনে দুই পর্বে মোট ১২টি দলের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছিল।

বর্তমানে দেশে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৩। এর মধ্যে বিএনপি ও জামায়াতের নিবন্ধন সক্রিয় আছে। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। এছাড়া প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), ফ্রিডম পার্টি ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।