ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

সালাতুল ইসতিসকার পরদিন মদিনায় কাঙ্ক্ষিত বর্ষণ, সৌদিতে জারি লাল সতর্কতা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৩:০৬:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০৩:০৬:৪৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
সালাতুল ইসতিসকার পরদিন মদিনায় কাঙ্ক্ষিত বর্ষণ, সৌদিতে জারি লাল সতর্কতা

সৌদি আরবে বৃষ্টি কামনার বিশেষ নামাজ ‘সালাতুল ইসতিসকা’ অনুষ্ঠিত হওয়ার মাত্র একদিন পরই মদিনার আকাশে নামে কাঙ্ক্ষিত বৃষ্টি। শুক্রবারের প্রবল বর্ষণে ভিজে ওঠে মসজিদে নববীর প্রাঙ্গণ, যেখানে মুসল্লিরা বর্ষণের মধ্যেই আদায় করেন জুমার নামাজ। এই মনোমুগ্ধকর দৃশ্য বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে গভীর আবেগের সৃষ্টি করেছে।
 

বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের নির্দেশে বৃহস্পতিবার দেশব্যাপী মসজিদগুলোতে এই বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়, যার মাধ্যমে আল্লাহর নিকট বৃষ্টির কামনা জানানো হয়। এর আগে কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও একই উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়েছিল বিশেষ দোয়া ও নামাজ।
 

বর্তমানে সৌদির মক্কা, মদিনা, রিয়াদ ও আসিরসহ বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি হচ্ছে। এ অবস্থায় সৌদি জাতীয় আবহাওয়া কেন্দ্র (NCM) মদিনার জন্য জারি করেছে লাল সতর্কতা এবং মক্কায় তীব্র আবহাওয়ার সতর্কতা। সংস্থাটি জানিয়েছে, শিলাবৃষ্টি, আকস্মিক বন্যা ও বজ্রপাতের আশঙ্কা থাকায় বাসিন্দা ও ওমরাহ পালনকারীদের বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
 

শনিবার ভোরে মক্কার মসজিদুল হারামেও প্রবল বর্ষণ দেখা যায়। ট্রাফিক বিভাগ চালকদের সতর্ক গতিতে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে। ইতোমধ্যেই বৃষ্টিসিক্ত মসজিদে নববীর দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে— অনেকেই একে আল্লাহর রহমতের প্রতীক হিসেবে উল্লেখ করছেন।
 

তথ্যসূত্র: খালিজ টাইমস


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।