ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

একদিনে নির্বাচন–গণভোট পরিকল্পনা ‘জুলাই স্পিরিটের পরিপন্থী’: জামায়াত নেতার মন্তব্য

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৯:৪৯:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৯:৪৯:৫৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
একদিনে নির্বাচন–গণভোট পরিকল্পনা ‘জুলাই স্পিরিটের পরিপন্থী’: জামায়াত নেতার মন্তব্য ছবি সংগৃহীত

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের প্রধান উপদেষ্টার প্রস্তাব জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার দাবি, শত শত শহীদের আত্মত্যাগে গণঅভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তনের সূচনা হয়েছিল, এই সিদ্ধান্ত তা বাস্তবায়নের পথকে জটিল করে তুলছে।
 

শনিবার মহেশখালীর শাপলাপুর ইউনিয়নে জামায়াতের মহিলা কর্মী সম্মেলন এবং তৃণমূল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, জুলাই যোদ্ধা ও তাদের পরিবার এই সিদ্ধান্ত সহজভাবে মেনে নেবে না, কারণ তাদের আত্মত্যাগের পর দেশের নেতৃত্বে আসা ব্যক্তিরা ব্যাপক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু রাজনৈতিক প্রভাব ও দলীয় স্বার্থ বিবেচনায় একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজন সেই প্রত্যাশার বিপরীত।
 

তিনি আরও দাবি করেন, সরকার অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেও কোনো রাজনৈতিক দলের চাপে নতি স্বীকার করলে নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব হবে না। তার মতে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষপাতহীন ভূমিকা এখন সবচেয়ে জরুরি।
 

শাপলাপুর ইউনিয়ন জামায়াতের আমির মৌলানা এনামুল হকের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের নেতারা, স্থানীয় দলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও তৃণমূল কর্মীরা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।