ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

ট্রাম্পের ইঙ্গিত—ভেনেজুয়েলা নিয়ে সামরিক পদক্ষেপ প্রায় চূড়ান্ত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৯:৩৫:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৯:৩৫:২৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২০ বার পঠিত
ট্রাম্পের ইঙ্গিত—ভেনেজুয়েলা নিয়ে সামরিক পদক্ষেপ প্রায় চূড়ান্ত ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক বা কঠোর পদক্ষেপের বিষয়ে তিনি প্রায় সিদ্ধান্তে পৌঁছেছেন। এয়ার ফোর্স ওয়ানে যাত্রাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সিদ্ধান্তের ধরন এখনই প্রকাশ করা সম্ভব নয়, তবে পদক্ষেপের রূপরেখা তিনি ঠিক করে ফেলেছেন।
 

ট্রাম্পকে ভেনেজুয়েলা হয়ে যুক্তরাষ্ট্রে মাদক পাচার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উদ্যোগের ফলে পাচার উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে এই অঞ্চলে মেক্সিকো ও কলম্বিয়ার সঙ্গে দীর্ঘদিনের মাদক-সংক্রান্ত জটিলতার কথাও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপের ফলে আগের তুলনায় দেশে মাদকের প্রবেশ অনেক কমেছে।
 

গত দুই মাসে দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রমুখী মাদক পরিবহনের অভিযোগে মার্কিন বাহিনী অন্তত ২১টি জাহাজে হামলা চালিয়েছে। এসব হামলায় প্রায় ৮০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও অভিযুক্ত জাহাজগুলোর বিরুদ্ধে সরাসরি চোরাচালানের প্রমাণ প্রকাশ করা হয়নি। এ পরিস্থিতিতে সম্ভাব্য হুমকি মোকাবিলায় ভেনেজুয়েলা দেশজুড়ে নিয়মিত সেনা সদস্য ও বেসামরিক মিলিশিয়াদের সমন্বিতভাবে প্রস্তুত করছে।
 

এদিকে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্র ‘অপারেশন সাউদার্ন স্পিয়্যার’ নামে নতুন একটি আঞ্চলিক নিরাপত্তা অভিযান শুরু করতে যাচ্ছে, যার লক্ষ্য দক্ষিণ আমেরিকা অঞ্চলে মাদক-সন্ত্রাসী নেটওয়ার্ক দমন করা। তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যেই প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন এবং প্রতিরক্ষা বিভাগ তা বাস্তবায়নে কাজ করছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।