ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

লেবাননের ভূমিতে দেয়াল নির্মাণে নতুন উত্তেজনা, ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের অভিযোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৭:৪৩:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৭:৪৩:৫০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৯ বার পঠিত
লেবাননের ভূমিতে দেয়াল নির্মাণে নতুন উত্তেজনা, ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের অভিযোগ লেবাননের ভূমিতে দেয়াল বানাচ্ছে ইসরাইল। সংগৃহীত ছবি
 

হিজবুল্লাহকে নিরস্ত্র না করার অভিযোগ তুলে লেবাননে সামরিক চাপ আরও বাড়িয়েছে ইসরায়েল। সীমান্তবর্তী পাঁচটি পাহাড়ি এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি দেশটির ভেতরেই কাঠামো নির্মাণ করছে বলে জানিয়েছে জাতিসংঘ।
 

শুক্রবার (১৪ নভেম্বর) জাতিসংঘের শান্তিরক্ষীরা জানান, ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণাঞ্চলে ব্লু লাইন-এর কাছে একটি দেয়াল নির্মাণ করেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, অক্টোবর মাসে লেবাননে অবস্থানরত জাতিসংঘের অন্তর্বর্তীকালীন শান্তিরক্ষা মিশন ইউনিফিল দেয়ালটি পরিদর্শন করে।
 

ইউনিফিলের জরিপে নিশ্চিত করা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইয়ারুন গ্রামের দক্ষিণ-পশ্চিমে যে কংক্রিট টি-ওয়াল নির্মাণ করেছে, তা ব্লু লাইন অতিক্রম করেছে। এই দেয়াল নির্মাণের ফলে প্রায় ৪ হাজার বর্গমিটারেরও বেশি লেবাননের ভূখণ্ড স্থানীয় জনগণের জন্য অপ্রবেশযোগ্য হয়ে গেছে বলে জানায় শান্তিরক্ষী বাহিনী।
 

জাতিসংঘ ইসরায়েলের কাছে দেয়াল অপসারণের আহ্বান জানিয়েছে এবং উভয় পক্ষকে আন্তর্জাতিক সীমারেখা সম্মান করার তাগিদ দিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।