ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

দিল্লিতে সিএসসি বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে ড. খলিলুর রহমান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৬:০৩:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৬:০৩:৫৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
দিল্লিতে সিএসসি বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে ড. খলিলুর রহমান ছবি: সংগৃহীত
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১৯ ও ২০ নভেম্বর অনুষ্ঠিতব্য কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম এনএসএ স্তরের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণেই তিনি এই আঞ্চলিক নিরাপত্তা প্ল্যাটফর্মে যোগ দিচ্ছেন।
 
অন্তর্বর্তী সরকার অঞ্চলভিত্তিক সহযোগিতা বৃদ্ধি ও বহুপাক্ষিক কাঠামোগুলোর সঙ্গে অংশীদারিত্ব জোরদারকে অগ্রাধিকার দিচ্ছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন আঞ্চলিক মঞ্চে বাংলাদেশের সক্রিয় উপস্থিতি সেই নীতিরই ধারাবাহিকতা। গত এপ্রিলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিমসটেকের চেয়ারম্যান নির্বাচিত হন এবং সার্কের কার্যক্রম পুনরুজ্জীবনে উদ্যোগী ভূমিকা রাখছেন।
 
ড. খলিলুর রহমান ইতিমধ্যে বাংলাদেশের প্রতিনিধিদলকে নেতৃত্ব দিয়ে চীনের কুনমিংয়ে আয়োজিত চায়না–ইন্ডিয়ান ওশান রিজিয়ন ফোরামে অংশ নিয়েছিলেন। নয়াদিল্লির সিএসসি বৈঠকে তাঁর অংশগ্রহণকেও আঞ্চলিক নিরাপত্তা সংলাপ ও সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশের অব্যাহত কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।