ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যায় মামলা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ১১:০০:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ১১:০০:৩২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যায় মামলা ছবি সংগৃহীত

রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে নবম শ্রেণির শিক্ষার্থী তাওফিক রহমান সুমন (১৫) হত্যার ঘটনায় আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিকেলে রাজপাড়া থানায় নিহতের বাবা ও মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান বাদী হয়ে মামলাটি করেন, যেখানে লিমন মিয়াকে একমাত্র আসামি হিসেবে নাম উল্লেখ করা হয়েছে। ঘটনাস্থল থেকেই লিমনকে আটক করে পরে তাকে মামলায় গ্রেফতার দেখায় পুলিশ।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও কমিশনার গাজীউর রহমান জানান, লিমনকে আদালতে হাজির করা হবে এবং জিজ্ঞাসাবাদের পর ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

এদিকে তাওফিকের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক কফিল উদ্দিন জানান, ধারালো অস্ত্রের আঘাতে শরীরের তিনটি স্থানে গুরুত্বপূর্ণ রক্তনালি ছিঁড়ে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণ ও অভ্যন্তরীণ ক্ষতির ফলে তার মৃত্যু হয়। ডান ঊরু, ডান পা ও বাম বাহুতে এসব আঘাত পাওয়া গেছে।

তিনি আরও বলেন, নিহতের গলায় দাগ থাকলেও তা নরম কিছু দিয়ে শ্বাসরোধের চেষ্টায় হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে এটি মৃত্যুর প্রধান কারণ নয়। ধারালো অস্ত্রের আঘাত ও শ্বাসরোধের চেষ্টা প্রায় একই সময়ে ঘটেছে।

বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর ডাবতলা এলাকায় বিচারকের ভাড়া বাসায় হামলার এই ঘটনা ঘটে। এতে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসী গুরুতর আহত হন এবং বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হামলার সময় ধস্তাধস্তিতে লিমনও আহত হন এবং তিনি চিকিৎসা নিচ্ছেন। তার বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদোনেরপাড়া গ্রামে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।