ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

খুলনায় শ্রমিক সমাবেশ: ২৫ পাটকল পুনরায় চালুসহ ন্যায্য দাবিতে বক্তাদের আহ্বান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ১০:১৪:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ১০:১৬:১৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
খুলনায় শ্রমিক সমাবেশ: ২৫ পাটকল পুনরায় চালুসহ ন্যায্য দাবিতে বক্তাদের আহ্বান ছবি: সংগৃহীত

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনার খালিশপুর শিল্পাঞ্চলে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) পিপলস গোল চত্বরে আয়োজিত এ জনসভায় বক্তারা বন্ধ হয়ে যাওয়া পাটকল পুনরায় চালু করা এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

 

বক্তারা বলেন, পূর্বের সিদ্ধান্তে বন্ধ হয়ে যাওয়া খুলনার ২৫টি পাটকল রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পুনরায় চালু করতে হবে। পাশাপাশি খালিশপুর জুট মিল ও দৌলতপুর জুট মিলসহ পাঁচটি পাটকলের শ্রমিকদের বকেয়া পরিশোধ, লিজ প্রথা বাতিল, টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম বন্ধ এবং হকারদের হয়রানি বন্ধ করার দাবি তোলা হয়। এছাড়া গোয়ালপাড়া ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ ইউনিট সার্বক্ষণিক চালু রাখার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়।
 

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দল খালিশপুর শিল্পাঞ্চল কমিটির আহ্বায়ক আবু দাউদ দ্বীন মোহাম্মদ। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক হুইপ ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র মুজিবুর রহমান সরোয়ার।
 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট রফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল তুহিনসহ অঙ্গসংগঠনের নেতারা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।