ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রক্ষমতার ভারসাম্য নিশ্চিত হয়েছে: শিশির মনির

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ১০:৪৬:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ১০:৪৬:৫৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬০ বার পঠিত
জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রক্ষমতার ভারসাম্য নিশ্চিত হয়েছে: শিশির মনির আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সংগৃহীত ছবি
 

জামায়াতে ইসলামীর শীর্ষ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ মোহাম্মদ শিশির মনিরের মতে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতার ভারসাম্য নিশ্চিত হয়েছে। তিনি বলেন, জনগণের সার্বভৌম ক্ষমতার প্রয়োগ, সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালুর মাধ্যমে দেশে গুরুত্বপূর্ণ কাঠামোগত পরিবর্তনের পথ তৈরি হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ মন্তব্য করেন তিনি।
 

এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারি করেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের বাস্তবায়ন আদেশ অনুমোদন দেয়। পরে জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আদেশের মূল বিষয়বস্তু ও বাস্তবায়ন পদ্ধতির বিস্তারিত ব্যাখ্যা করেন।
 

ভাষণে প্রধান উপদেষ্টা জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। চারটি বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে এবং ভোটাররা একটি প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ দিয়ে মতামত জানাবেন। তিনি বলেন, জাতীয় নির্বাচনের মতো গণভোটও আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। এতে সংস্কার কার্যক্রমে কোনো ধরনের বাধা সৃষ্টি হবে না। গণভোটের প্রয়োজনীয় আইনি কাঠামোও যথাসময়ে প্রণয়ন করা হবে বলে জানান তিনি।
 

এসব সিদ্ধান্তকে সংবিধান সংস্কারের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে মূল্যায়ন করেন আইনজীবী শিশির মনির।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।