ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

আঞ্চলিক শান্তি ও টেকসই উন্নয়নে ত্রিপাক্ষিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ–চীন অভিন্ন অঙ্গীকার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১১-২০২৫ ১০:১৫:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৫ ১০:১৫:১৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
আঞ্চলিক শান্তি ও টেকসই উন্নয়নে ত্রিপাক্ষিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ–চীন অভিন্ন অঙ্গীকার ছবি সংগৃহীত

আঞ্চলিক শান্তি, টেকসই উন্নয়ন এবং ত্রিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারে অভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করেছে বাংলাদেশ ও চীন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম ও দেশটিতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কং জিয়ানহুয়ার মধ্যে এক সৌজন্য সাক্ষাতে এই ঐকমত্য গড়ে ওঠে।

হাইকমিশনের পারসোনাল অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান জানান, বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। দুই কূটনীতিক পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক সহযোগিতা ও টেকসই উন্নয়নকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে বাংলাদেশ, চীন ও মালদ্বীপের মধ্যে ত্রিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে উভয় পক্ষ একমত হন। মালদ্বীপে চলমান চীনা বিনিয়োগ প্রকল্পে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করেন দুই কূটনীতিক। বিশেষ করে চায়না–মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ, ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দর উন্নয়ন এবং আঞ্চলিক বিমানবন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রকল্পে বাংলাদেশি কর্মীদের নিষ্ঠা ও দক্ষতা তুলে ধরা হয়।

চীনের রাষ্ট্রদূত কং জিয়ানহুয়া বলেন, মালদ্বীপে চীনের উন্নয়ন সহযোগিতা ‘উইন–উইন পার্টনারশিপ’-এর নীতিতে পরিচালিত হচ্ছে, যার লক্ষ্য সবার অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধি নিশ্চিত করা। তিনি মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের অবদান ও শৃঙ্খলার প্রশংসা করে তাদের কল্যাণে সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশের হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বলেন, বাংলাদেশ এখন দ্রুত বর্ধনশীল ও সক্ষম অর্থনীতি হিসেবে আঞ্চলিক সহযোগিতার স্বাভাবিক অংশীদার। অবকাঠামো, শিক্ষা, নীল অর্থনীতি ও মানবসম্পদ উন্নয়নে যৌথভাবে কাজের অনেক সম্ভাবনা রয়েছে।

বৈঠকে মালদ্বীপের চলমান অর্থনৈতিক সংস্কার ও টেকসই উন্নয়নের সুযোগ নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষ বিশ্বাস প্রকাশ করেন, তিন দেশের সমন্বিত প্রচেষ্টা বাণিজ্য, বিনিয়োগ ও সামাজিক অগ্রগতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। চীনের রাষ্ট্রদূত জানান, তার দূতাবাস বাংলাদেশের জন্য সহযোগিতার দ্বার সবসময় উন্মুক্ত রাখবে।

জবাবে হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বলেন, বাংলাদেশও প্রস্তুত রয়েছে এমন যেকোনো সহযোগিতায় অংশ নিতে, যা তিন দেশের জনগণের পারস্পরিক কল্যাণে ভূমিকা রাখবে। বৈঠকে ভারত মহাসাগরীয় অঞ্চলের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও বাণিজ্যিক বন্ধন পুনরুজ্জীবনের গুরুত্বও তুলে ধরা হয়, যা আঞ্চলিক শান্তি ও টেকসই উন্নয়নকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।