ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

নির্বাচনের পর বাংলাদেশে আসবে আইএমএফ মিশন, ষষ্ঠ কিস্তি ছাড় হবে নতুন সরকারের সঙ্গে আলোচনার পর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১১-২০২৫ ০৯:৩৮:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৫ ০৯:৩৮:১১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
নির্বাচনের পর বাংলাদেশে আসবে আইএমএফ মিশন, ষষ্ঠ কিস্তি ছাড় হবে নতুন সরকারের সঙ্গে আলোচনার পর ছবি সংগৃহীত

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন শেষ হওয়ার পরই বাংলাদেশে আসবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দল। নতুনভাবে গঠিত সরকারের সঙ্গে আলোচনার পরই ঋণ কর্মসূচির ষষ্ঠ কিস্তির অর্থ ছাড়ের সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সংস্থাটির বাংলাদেশ মিশনপ্রধান ক্রিস পাপাজর্জিউ।

এর আগে দুই সপ্তাহ ধরে ঢাকায় অবস্থান করে আইএমএফ প্রতিনিধি দল দেশটির সামষ্টিক অর্থনীতি, রাজস্ব আদায়, ব্যাংক খাত ও মুদ্রানীতিসহ সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তারা জানান, বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার কার্যক্রম অব্যাহত থাকলেও কাঙ্ক্ষিত অগ্রগতি এখনো দৃশ্যমান নয়।

আইএমএফ জানায়, জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সংস্কার প্রক্রিয়া এগোলেও জিডিপির তুলনায় রাজস্ব আদায় এখনো বিশ্বের অন্যতম কম। পাশাপাশি ব্যাংক খাতের সংস্কার ও মুদ্রানীতির কঠোরতা সত্ত্বেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসেনি। এ অবস্থায় সীমিত অভ্যন্তরীণ আয়ের মধ্যেও নতুন পে কমিশন গঠনের আলোচনা শুরু হওয়ায় সরকারি ব্যয়ের চাপ বাড়ছে।

প্রতিনিধি দল জানায়, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বোঝার লক্ষ্যে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করেছে। বাংলাদেশে চলমান আর্থিক পরিস্থিতি ও সংস্কার কার্যক্রমের বাস্তব চিত্র যাচাই করতেই এই সফর ছিল মূলত পর্যবেক্ষণধর্মী।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।