ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

জর্জিয়া-আজারবাইজান সীমান্তে তুর্কি সামরিক বিমান বিধ্বস্ত: ২০ সেনা সদস্যের মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১১-২০২৫ ১০:২৩:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৫ ১০:২৩:৪২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
জর্জিয়া-আজারবাইজান সীমান্তে তুর্কি সামরিক বিমান বিধ্বস্ত: ২০ সেনা সদস্যের মৃত্যু ছবি সংগৃহীত

জর্জিয়া ও আজারবাইজান সীমান্ত এলাকায় তুরস্কের একটি সি-১৩০ সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ২০ জন তুর্কি সেনা সদস্য সবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১১ নভেম্বর) আজারবাইজান থেকে তুরস্ক ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ইউরো নিউজ।
 

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আজারবাইজান থেকে উড্ডয়ন করা সি-১৩০ বিমানটি তুরস্কে ফেরার পথে জর্জিয়া-আজারবাইজান সীমান্ত অঞ্চলে বিধ্বস্ত হয়। ঘটনার পরপরই আজারবাইজান ও জর্জিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানটি খাড়া কোণে নিচে নামতে নামতে আকাশে সাদা ধোঁয়ার রেখা তৈরি করছে।
 

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আঙ্কারায় এক অনুষ্ঠানে তিনি বলেন, “আজারবাইজান থেকে তুরস্কে ফেরার পথে আমাদের একটি সি-১৩০ সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। আমরা এই দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত।” তিনি আরও বলেন, “সমন্বিত অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। আল্লাহ আমাদের শহীদ সেনাদের প্রতি দয়া করুন।”
 

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্ট সব সংস্থা ঘটনাস্থলে কাজ করছে।
 

দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও। এক বিবৃতিতে তিনি বলেন, “তুর্কি বিমানবাহিনীর কার্গো বিমানের দুর্ঘটনায় সেনা সদস্যদের প্রাণহানির সংবাদে আমরা গভীরভাবে মর্মাহত। এই কঠিন সময়ে আমি তুরস্কের প্রেসিডেন্ট, নিহতদের পরিবার ও পুরো তুর্কি জাতির প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।