ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে লেবাননে ফের ইসরাইলি হামলা, নিহত ২

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৯:৫১:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৯:৫১:৩৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে লেবাননে ফের ইসরাইলি হামলা, নিহত ২ সংগৃহীত ছবি

যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে ইসরাইল। সোমবার (১০ নভেম্বর) দেশটির দক্ষিণে পরিচালিত এই হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৪ সালের নভেম্বর মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেই এই হামলা চালানো হয়েছে।
 

রোববার দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, বিনত জবাইল অঞ্চলের আল-সাওয়ানে ও খিরবেত সেলেম এলাকার মাঝামাঝি স্থানে ইসরাইলি ড্রোন হামলায় একজন নিহত হন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, ওই এলাকায় একটি পিকআপ ভ্যানে লক্ষ্য করে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
 

এছাড়া নাবাতিয়ের ইকলিম আল-তুফাহ অঞ্চলে হুমাইন আল-ফাওকা–হামিলা সড়কে আরেকটি গাড়িতে হামলায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে একই সংস্থা।
 

এনএনএর প্রতিবেদনে আরও বলা হয়, ইসরাইলি ড্রোন টায়ার জেলা, নাবাতিয়ে প্রদেশ, ইকলিম আল-তুফাহ ও বিনত জবাইল এলাকার আকাশে নিচু উচ্চতায় টহল চালাচ্ছে।
 

তবে এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরাইলি সেনাবাহিনী।
 

গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ লেবাননে উত্তেজনা ক্রমেই বাড়ছে। প্রায় প্রতিদিনই ইসরাইলি সেনারা সীমান্তের ভেতরে বিমান হামলা ও গোলাবর্ষণ চালাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।