ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগানযুক্ত এক লাখ বেলুন ওড়ানোর পরিকল্পনা, রাজধানীতে ২৫ জন গ্রেফতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৯:৪৮:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৯:৪৮:০৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগানযুক্ত এক লাখ বেলুন ওড়ানোর পরিকল্পনা, রাজধানীতে ২৫ জন গ্রেফতার সংগৃহীত ছবি

রাজধানী ঢাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্লোগান–সংবলিত এক লাখ গ্যাস বেলুন উড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনার অভিযোগে ২৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
 

রবিবার (৯ নভেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। একই তথ্য ডিএমপির সরকারি সংবাদমাধ্যম ডিএমপি নিউজ-এও প্রকাশ করা হয়েছে।
 

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানান, তারা রাজধানীতে আকস্মিক মিছিলের (ঝটিকা মিছিল) মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা বিঘ্ন করার পরিকল্পনা করছিলেন। পাশাপাশি, ১০–১২ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার আশপাশে নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান–সংবলিত এক লাখ গ্যাস বেলুন উড়ানোরও পরিকল্পনা ছিল তাদের।
 

ডিবির বিভিন্ন বিভাগের যৌথ অভিযানে গ্রেফতারদের মধ্যে রয়েছেন—মিরপুর বিভাগ থেকে তিনজন, রমনা বিভাগ থেকে তিনজন, সাইবার সিকিউরিটি বিভাগ থেকে দুজন, মতিঝিল বিভাগ থেকে চারজন, ওয়ারী বিভাগ থেকে পাঁচজন, উত্তরা বিভাগ থেকে দুজন, তেজগাঁও বিভাগ থেকে দুজন, লালবাগ বিভাগ থেকে তিনজন এবং গুলশান বিভাগ থেকে একজন।
 

ডিবি সূত্রের বরাত দিয়ে ডিএমপি নিউজ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও নাশকতা প্রতিরোধে এমন অভিযান চলমান থাকবে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।