ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু

নিষিদ্ধ পলিথিনে পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৫ লাখ টাকা জরিমানা, জব্দ ৩ হাজার কেজি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ১০:৩৬:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ১০:৩৬:১১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
নিষিদ্ধ পলিথিনে পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৫ লাখ টাকা জরিমানা, জব্দ ৩ হাজার কেজি ছবি: সংগৃহীত
দেশব্যাপী পরিবেশ সংরক্ষণে কঠোর অবস্থান নিয়েছে পরিবেশ অধিদপ্তর। নিষিদ্ধ পলিথিন নিয়ন্ত্রণে পরিচালিত একদিনের অভিযানে মোট ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৩ হাজার কেজিরও বেশি পলিথিন জব্দ করা হয়েছে। পাশাপাশি শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণেও পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠান ও যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
 
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০), শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুযায়ী শনিবার দেশের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর।
 
বগুড়া, নারায়ণগঞ্জ ও রাজধানীর চকবাজার এলাকায় পরিচালিত অভিযানে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের অপরাধে ৬টি মামলায় ৪ লাখ টাকা জরিমানা আদায় এবং ৩,২৫০ কেজি পলিথিন জব্দ করা হয়। এ সময় বাজার ও দোকান মালিকদের পলিথিন ব্যবহার বন্ধে সতর্ক করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
 
একই দিনে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী ঢাকার টিকাটুলি এলাকায় পরিচালিত অভিযানে ৬টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা এবং ৬০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। সংশ্লিষ্ট যানবাহনের চালকদের সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়।
 
অন্যদিকে, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুসারে খুলনা, টিকাটুলি ও শ্যামলী এলাকায় নির্মাণসামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে ৩টি মোবাইল কোর্ট ৪টি মামলায় ৬৫ হাজার ৫০০ টাকা জরিমানা করে। পাশাপাশি সংশ্লিষ্ট মালিকদের তাৎক্ষণিকভাবে দূষণকারী উপকরণ সরানোর নির্দেশ দেওয়া হয়।
 
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, এসব অভিযান নিয়মিতভাবে চলবে এবং পরিবেশ সংরক্ষণে জনগণের সহযোগিতা অপরিহার্য।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।