ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

ঢাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত আসিফ মাহমুদের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৬:৪৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৬:৪৫:৪৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
ঢাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত আসিফ মাহমুদের ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (৯ নভেম্বর) বিকেলে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে ভোটার নিবন্ধন করতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচনে ঢাকা থেকে অংশ নেওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত। সে কারণে নিজের ভোটাধিকার যেন সঠিকভাবে প্রয়োগ করা যায়, তা নিশ্চিত করতে এখানেই ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। তবে কোন আসন থেকে প্রার্থী হবেন, সে বিষয়ে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।

দলের সঙ্গে সম্ভাব্য সমঝোতা নিয়ে তিনি জানান, এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাঁর কোনো আলোচনা হয়নি। কোন দল কোন আসন শূন্য রাখছে, তা তাঁর বিবেচনায় নেই। ব্যক্তিগতভাবে তিনি এককভাবে নির্বাচন করার দিকেই ঝুঁকছেন।

পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, কবে পদত্যাগ করবেন তা সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আলোচনার পর শিগগিরই এ বিষয়ে নিজেদের অবস্থান জানানো হবে।

জুলাই সনদ ইস্যুতে তিনি বলেন, এ বিষয়ে এখনই কিছু বলার অবস্থায় নেই। সরকারের লক্ষ্য জনগণকে কেন্দ্র করে বিচার, সংস্কার ও গণতান্ত্রিক রূপান্তরের ধারাবাহিকতা বজায় রাখা। বিচারসংক্রান্ত বিষয়ে চলতি মাসে গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে বলে তিনি জানান।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।